সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

জাতীয় সংসদের বিশেষ কমিটি অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩ টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের কাজ শেষ করেছে। তবে এই পর্যালোচনায় প্রায় ১৪ থেকে ১৫ টি বিষয়ে সরকারি দল বিএনপির সঙ্গে একমত হয়নি জামায়াতে ইসলামী; এসব বিষয়ে তারা 'নোট অব ডিসেন্ট' বা ভিন্নমত দিয়েছে।

রোববার রাতে টানা তৃতীয় দিনের বৈঠকে সংসদ ভবনে অধ্যাদেশ বিস্তারিত আলোচনা হয়। জামায়াতের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বৈঠক শেষে অভিযোগ করেন,সরকারি দল কিছু বিষয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রভাব খাটিয়ে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেছে।বিশেষ করে তারা আপত্তি জানান মানবাধিকার কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মত প্রতিষ্ঠানের স্বাধীনতা ক্ষুণন হওয়ার আশঙ্কা নিয়ে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন,অনেক অধ্যাদেশ অপরিবর্তিত রাখা হবে,কিছু সংশোধন করে বিল আকারে সংসদে আনা হবে, আর কিছু পরে বিবেচনা করা হবে।

গণভোট প্রসঙ্গে মন্ত্রী বলেন যে, এর উদ্দেশ্য ইতিমধ্যে পূরণ হয়েছে,তাই এটিকে আইনে রূপ দেওয়ার প্রয়োজন নেই।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর