সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পঞ্চগড়-১ আসনে নির্বাচনের ফলাফলে নিজের পরাজয় মেনে নিয়ে প্রতিপক্ষ প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরকে অভিনন্দন জানান সারজিস আলম।

গতকাল (১২ ফেব্রুয়ারি) রাতের দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সারজিস আলম বিএনপি প্রার্থীর পাশে বসেই এই অভিনন্দন বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, কেউ একটি ভোট অধিক পেলেও তাকে সে সম্মানটুকু দেয়া প্রয়োজন। নওশাদ জমিরের প্রতি তার সে সম্মান আছে। 

ভবিষ্যতে পঞ্চগড়ের যেকোনো উন্নয়নের জন্য যে কোনো ভালো উদ্যোগের ক্ষেত্রে এনসিপি ও তাদের জোট ব্যারিস্টার নওশাদ জমিরের পাশে থাকবে বলেও আশা প্রকাশ করেছেন সারজিস।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর