বিএনপিকে অভিনন্দন জানালো চীন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও সফল অংশগ্রহণের কারণে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানায় চীন। একই সঙ্গে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বিএনপি দলকে অভিনন্দন জানায় এই দেশটি।
আজ (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ চায়না দূতাবাসের একটি ফেসবুক পোস্টে দেয়া শুভেচ্ছা বার্তাতে জানানো হয়েছে, আমরা বাংলাদেশের নতুন সরকারের সাথে এক সঙ্গে কাজ করতে ও চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় লেখার জন্য অধীর আগ্রহ সহকারে অপেক্ষা করছি।
স্বাধীনতার বার্তা / মেবি
