বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজ (২০ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে ঢাকার গুলশানের বাসভবন হতে সড়কপথে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর নিজ জেলা বগুড়াতে এটিই হচ্ছে তার প্রথম সফর। এই সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সাথে রয়েছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসূচিতে আছে — বেলা ১১টার দিকে জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, বেলা সোয়া ১১টার দিকে জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন, বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া পৌরসভাকে নবসৃষ্ট বগুড়া সিটি করপোরেশনের ফলক উন্মোচন, দুপুর পৌনে ১২টার দিকে বগুড়া শহর হতে গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাত্রা, বেলা পৌনে ১টার দিকে বাগবাড়ীর জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন বলে জানা যায়।
বিকেল ৪টার দিকে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত একটি জনসভাতে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বাধীনতার বার্তা / মেবি
