বগুড়া-৬ আসনে তারেক রহমানের মনোনয়ন বৈধ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল বেলা এই তথ্য জানা যায়। এর পূর্বে ২৮ ডিসেম্বর বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন তারেক রহমান। এরপরে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার তৌফিকুর রহমানের নিকট হতে তারেক রহমানের পক্ষ হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নেতাকর্মীরা।
২৯ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের নিকট বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে তারেক রহমানের পক্ষ হতে এ মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
