বাবরকে পরাজিত করার জন্য মরিয়া ১০ দলীয় জোট
হাওরাঞ্চল হিসেবে পরিচিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী এ তিনটি উপজেলা নিয়ে গঠিত নেত্রকোণা-৪ আসন। এ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য মরিয়া ১০ দলীয় জোট।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হাওরের গ্রাম-গঞ্জে অবিরাম ছুটে চলছেন আল হেলাল তালুকদার ও ১০ দলীয় জোট কর্মীরা। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির হেভিওয়েট নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নির্বাচন করছে। বাবরকে পরাজিত করে দাঁড়িপাল্লাকে বিজয়ী করার জন্য মরিয়া ১০ দলীয় জোটের কর্মীরা। এই লক্ষ্যে জোট কর্মীরা সকাল হতে রাত পর্যন্ত মাঠে-ময়দানে চষে বেড়াচ্ছেন। বিন্দু পরিমাণ ছাড় দেওয়ার বিষয়ে নারাজ জামায়াতে ইসলামী ও তার জোট।
গতকাল (২৪ জানুয়ারি) সকাল হতে সন্ধ্যা অবধি মদন উপজেলার সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চান জামায়াত মনোনীত এমপি প্রার্থী আল হেলাল তালুকদারসহ জোট কর্মীরা।
এইদিকে ধানের শীষকে বিজয়ী করার জন্য লুৎফুজ্জামান বাবরের পাশাপাশি তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীও মাঠে নেমেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
