সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আসন্ন নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গত ১৭ বছর যাবত দেশের জনগণের স্বার্থ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েম করা হয়েছিল বলেও মন্তব্য করেছেন তিনি ৷

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল বেলা, হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত পলিসি সামিটের উদ্বোধনী বক্তব্যে এইসব কথা বলেছেন জামায়াত আমির। 

এইসময় ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দুর্নীতি বিরোধী, বিচারবিভাগের স্বাধীনতা রক্ষা ও সংস্কারের পক্ষ হতে অবস্থানের শর্তে যেকোনো রাজনৈতিক দলকে আগামীর অগ্রযাত্রায় সঙ্গী করতে প্রস্তুত জামায়াত। 

একটি উন্নত বাংলাদেশের জন্য দেশের সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ ও সহযোগী হবার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান ৷

অনুষ্ঠানে যোগ দিয়েছেন নানা দেশের রাষ্ট্রদূত, নানা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিবর্গ।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর