আপিল শুনানিতে কোনো রকমের পক্ষপাতিত্ব রায় দেওয়া হয়নি
আপিল শুনানিতে কোনো রকমের পক্ষপাতিত্ব রায় দেওয়া হয়নি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে টানা ৯ দিনের আপিল শুনানি শেষে আপিলকারীদের উদ্দেশ্যে তিনি এই কথা বলেছেন।
সিইসি বলেছেন, ৯ দিনব্যাপী চলমান আপিল শুনানি সমাপ্ত হয়েছে। ভোট সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আমরা সকলের সহযোগিতা চাই। অংশগ্রহণমূলক, নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ভোট সমাপ্ত করার জন্য সবার সহযোগিতা চায় ইসি।
উল্লেখ্য, এইবারের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া ৭২৩টি মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আপিল জমা পড়ে। এর মাঝে ৪১০ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পায়, বাতিল হয় ২০০টি আবেদন ও ৩০টি আবেদন স্থগিত আছে।
তফসিল অনুসারে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ হচ্ছে ২০ জানুয়ারি ও প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি।
স্বাধীনতার বার্তা / মেবি
