আ.লীগ যে অত্যাচার করেছে আমরা তা করতে চাই না বললেন আমিনুল হক
দিন যত যাচ্ছে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে প্রার্থীদের প্রচারণা। রাজধানীতে সকাল হতেই নানা পাড়া-মহল্লাতে গণসংযোগে নামে বিএনপির প্রার্থীরা।
আজ (২৫ জানুয়ারি) মিরপুরের পল্লবীতে প্রচারণা চালায় ঢাকা-১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক।
তিনি বলেছেন, নির্বাচনে জয় পেলে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাং উৎপাটনই হবে আমাদের প্রধান এজেন্ডা। এইসময় তিনি যশোরে ছাত্রলীগ নেতার স্ত্রী সন্তানের মৃত্যুর পরেও তাকে প্যারোলে মুক্তি না দেওয়ার বিষয়ে নিন্দা জানিয়েছেন।
আমিনুল বলেছেন, নির্বাচিত হলে আমরা মানবিক বাংলাদেশ গড়ে তুলবো। আওয়ামী লীগ যে পরিমাণ অত্যাচার করেছে আমরা সে রকম অত্যাচার করতে চাই না।
স্বাধীনতার বার্তা / মেবি
