সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বর্তমানে দেশে বিরাজমান পরিস্থিতি ও অস্থিরতার প্রতিবাদ হিসেবে আজ (১৭ ফেব্রুয়ারি) রাজধানীতে বিক্ষোভের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। আজ (১৭ ফেব্রুয়ারি) বেলা ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করা হবে। জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ বিষয়ে অনিশ্চয়তার মাঝে এ বিক্ষোভ ডাকা হয়।

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন এই তথ্য নিশ্চিত করেছেন। এর পূর্বে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ওই একই স্থানে বিক্ষোভ করেছে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর