সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আজ (১৫ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যার দিকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বাসভবনে যাওয়ার পরিকল্পনা করেন বলে জানা যায়।

জানা গেছে, আজ (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় এবং রাত ৮টার দিকে নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান।  

এর পূর্বে, শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত হওয়া নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্য ও সহযোগিতার উপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

বিএনপি সরকার গঠনের পরে অবশ্যই দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে জাগ্রত করার সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে জানিয়েছেন তিনি।

এক সংবাদ সম্মেলনে তারেক রহমান বলেছেন, বাংলাদেশের সাথে প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের বিষয়ে দেশ ও দেশের জনগণের স্বার্থ সব কিছুর আগে দেখা হবে। শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য বিএনপি সরকার আইনী পথে হাটবে বলেও জানান তিনি। 

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর