সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে জনগণের রায় পাল্টে দেয়ার অপরাধে’ সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবির ভিত্তিতে রাজধানীতে বিক্ষোভ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ (৬ মার্চ) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও কেন্দ্রীয় ও মহানগরী নেতারাও এতে অংশগ্রহণ করবেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর