৪৭ আসনে প্রার্থী দেওয়া নিয়ে কী বললো জামায়াত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত নেতৃত্বাধীনের জোট গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে মোট ২৫৩টি তাদের প্রার্থী ঘোষণা করে। সেইদিন আয়োজিত সংবাদ সম্মেলনে ছিল না ইসলামী আন্দোলন ও দলটির জোটে থাকা নিয়ে পরিষ্কার কোনো ঘোষণাও ছিল না। তাদের উদ্দেশ্যে বাকি ৪৭টি আসন রাখার ইঙ্গিত দেয় জামায়াত।
কিন্তু, শুক্রবার বিকেল বেলা সকল ধরণের হিসাব পরিষ্কার হয়ে গেছে। জানা যায় এ জোটে থাকছে না চরমোনাই পীরের দল।
প্রার্থী নিশ্চিত না করা এ ৪৭টি আসনের বিষয়ে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয় বলে জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
গতকাল (১৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি।
এই নিয়ে এহসানুল মাহবুব জোবায়ের আরো বলেন, লিয়াজোঁ কমিটি আলোচনা করে প্রস্তাব দিবেন, এরপরে শীর্ষ নেতারা তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
এখন অবধি ১০ দলীয় জোট হতে ১৭৯টি আসনে জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, ৩০টিতে এনসিপি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, এবি পার্টি ৩টি ও ২টি আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
