সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে প্রচারণার অংশ হিসেবে দেশের নানা এলাকাতে সফর করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ২২ জানুয়ারি ঢাকা মহানগরীর মধ্য দিয়ে তার এ সফর শুরু হবে। পর্যায়ক্রমে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তর বঙ্গে সফর করবেন জামায়াতে আমির।

এই বিষয়ে শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ হতে জানানো হয়, জামায়াত আমির ২২ জানুয়ারি তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ তে গণসংযোগ করবেন এবং নির্বাচনি জনসভাতে বক্তব্য রাখবেন। ২৩ জানুয়ারি বেলা ২টার দিকে দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে, বিকাল ৪টার দিকে ঠাকুরগাঁয়ে ও সন্ধ্যার দিকে বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।

২৪ জানুয়ারি সকাল বেলা তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলে জানানো হয়। একই দিন সকাল ১০টার দিকে তিনি গাইবান্ধা জেলার পলাশ বাড়িতে আয়োজিত জনসভাতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর