যাত্রী ওঠানো নিয়ে দ্বন্দ্ব, অতঃপর লেগুনাচালক খুন
পিটিয়ে হত্যা করা হয়েছে রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনাচালক খাইরুলকে। ঠিক এমনটাই জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই মামলাতে তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানানো হয়েছে। রবিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে র্যাব-১০ এর ক্যাম্পে একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী।
তিনি জানিয়েছেন, মামলার এজাহারভুক্ত আসামি হচ্ছে সোহান মুন্সী, মোহাম্মদ হৃদয় ও শাকিল।তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা জানায়, লেগুনাতে যাত্রী ওঠানোর সিরিয়াল নিয়েই মূলত তাদের মাঝে ঝগড়া বাধে। যার একপর্যায়ে দলবদ্ধভাবে লেগুনা চালক খাইরুলকে পেটানো হয়েছে। এর পরে খায়রুল মারা গিয়েছে।
এছাড়াও, আসামি ও ভিকটিম কারও সঙ্গেই রাজনৈতিক কোনো রকম সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলেও জানিয়েছেন র্যাব। কিন্তু তাদের প্রত্যেকের বিরুদ্ধেই মাদকসহ নানা রকম মামলা আছে।
স্বাধীনতার বার্তা / মেবি
