৪.৯ মাত্রার ভূমিকম্প অনুভূত
কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত। গতকাল সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়াতে স্থানীয়রা ভূমিকম্প অনুভূত করে বলে জানা যায়। এখন অবধি কোনো রকম ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি, কিন্তু স্থানীয়দের ভাষ্যমতে কম্পনের স্থায়িত্ব ছিল বেশ কয়েক সেকেন্ড। ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্যে জানায়, ৪.৯ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল হলো মিয়ানমার।
এইদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল হচ্ছে মিয়ানমারের ফালামে। এই ভূমিকম্পটির উৎপত্তি প্রায় ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে।
স্বাধীনতার বার্তা / মেবি
