সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কক্সবাজারের উখিয়াতে আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার কারণে কেন্দ্র সচিব লুৎফর রহমান মানিকসহ ৪ জনকে বহিষ্কার করা হয়। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এসএসসি বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষাতে এই ঘটনা ঘটেছে।

পরীক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, এসএসসি বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাতে অনিয়মিত ১৩ জন পরীক্ষার্থীকে ২০২৬ সালের প্রশ্নপত্রের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেয়া হয়েছে। পরীক্ষার্থীরা এটির প্রতিবাদ করলেও কোনো প্রকার আমলে নেয়নি কর্তৃপক্ষ। ওই প্রশ্নে টানা ৩ ঘণ্টা পরীক্ষা শেষ করেছে শিক্ষার্থীরা।

পরীক্ষা শেষ করে শিক্ষার্থীরা এই বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করে।

এই ঘটনাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কেন্দ্রসচিবসহ মোট ৪ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করে।

এরপর নুরুল আলমকে কেন্দ্র সচিব হিসেবে

দায়িত্ব দেয়া হয়।

সুপারের দায়িত্বে পরিবর্তন করে মোহাম্মদ হারুনুর রশিদকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়। এনে একেএনসি বিদ্যালয়ের সিনিয়র উখিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ জানিয়েছেন, পরীক্ষা হয়ে যাওয়ার কারণে ফের পরীক্ষা নেওয়া যায়নি। কিন্তু শিক্ষাবোর্ডের সাথে যোগাযোগ করছি, যাতে করে এই বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর