ভোজ্য তেল মজুত করার জন্য এক লাখ টাকা জরিমানা
কৃত্রিম সংকট সৃষ্টি করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুত করার কারণে এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ এপ্রিল) দুপুর বেলা জালকুড়ি এলাকাতে ‘আব্দুল্লাহ ফুড প্রডাক্টস’ নামে ওই গোডাউনে অভিযান চালানো হয়েছে। র্যাব জানিয়েছে, জালকুড়ি এলাকাতে আব্দুল্লাহ ফুড প্রডাক্টস দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে তেল মজুত ও নানা ব্র্যান্ডের লেভেলিং করে বাজারজাত করে আসছিল। অভিযানের সময় এই প্রতিষ্ঠানটিতে প্রায় ৫ হাজার লিটার ভোজ্য তেল নানা আকারের গ্যালনে বোতলজাত করা ছিল।
অবৈধভাবে ভোজ্য তেল মজুত ও ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে র্যাব-১১ এই অভিযান চালিয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
