সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

যুক্তরাষ্ট্রে নিহত দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের পরে এইবার উদ্ধার করা হলো নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ। ইতোমধ্যেই দেশে প্রেরণ করার প্রক্রিয়া চলমান রয়েছে। গতকাল (১ মে) যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস হতে এই বিষয়টি নিশ্চিত করেছে। জানা যায়, বৃষ্টির ভাইকে ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ হতে ফোন করে নিশ্চিত করা হয়, উদ্ধারকৃত দ্বিতীয় মরদেহটি হচ্ছে বৃষ্টির। পরিবারের পক্ষ হতে মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেয়ার অনুরোধ করা হয়। এরই মাঝে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস ও মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের দ্বারা বৃষ্টির মরদেহ দেশে প্রেরণ করার প্রক্রিয়া শুরু করা হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর