সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীর টহল গাড়ি ট্রাকের ধাক্কাতে ৪ সেনা সদস্য আহত হন।

গতকাল (১৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে মহেশপুর টু খালিশপুর রোডের বেলোঘাট ঈদগাহের সামনে এই দুর্ঘটনা ঘটেছে। এতে করে দুইটি গাড়ি সড়কের পাশে খাদে পড়ে যায়। মহেশপুর সেনা ক্যাম্প কমান্ডার মেজর নাভিদ হাসান এইসব তথ্য নিশ্চিত করেন।

মেজর নাভিদ হাসান জানিয়েছেন, শনিবার (১৭ জানুয়ারি) সকালে উপজেলার খালিশপুর দিকে সেনাবাহিনীর একটি টহল গাড়ির সামনে একটি ট্রাক ধাক্কা দেয়। এই সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর টহল গাড়ি ও ট্রাক উভয়ই পাশে থাকা খাদে পড়ে গেছে। এতে করে গাড়িতে থাকা ৪ সেনা সদস্য আহত হয়েছেন। সেনা সদস্যরা জানিয়েছে, দুর্ঘটনাতে পিকআপে থাকা চাঁর সেনা সদস্য গুরুতর আহত হন। আহত সকলকে সেনাবাহিনী উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্যে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনাতে ট্রাক ড্রাইভার পালিয়ে গেছে বলেও জানিয়েছেন সেনা সদস্যরা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর