ট্রাক ও মিনিবাসের সংঘর্ষ
গাজীপুরের কোনাবাড়িতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ফ্লাইওভারে দাড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি তাকওয়া পরিবহন মিনিবাসের ধাক্কার ঘটনায় ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে ৫ জন ।গাজীপুর মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারে রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। হতাহত কারো পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল সন্ধ্যা ৬ টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা হতে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি মিনিবাস কালিয়াকৈরের চন্দ্রার দিকে যাচ্ছিল। এইসময় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছন দিকে ধাক্কা দিলে মিনিবাসের সামনের অংশ দুমরে মুচরে গেছে। এতে করে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়ে যায়। গুরুতর আহত হন কমপক্ষে পাঁচজন।
পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার করে আহতদের নানা ক্লিনিক ও হাসপাতালে প্রেরণ করে। নিহতদের লাশ উদ্ধার করার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
