সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় জাহিদুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হন। আজ (৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোড়াই-সখিপুর সড়কের সৈয়দপুর এলাকাতে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত এস এম জাহিদুর রহমান টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার ইসকান্দার আলীর ছেলে বলে চিহ্নিত করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল বেলা মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের সৈয়দপুর এলাকাতে একটি ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে করে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জাহিদুর মারা গিয়েছেন। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে।

মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাদিকুর রহমান বলেছেন, দুর্ঘটনার পরে ট্রাকের চালক পালিয়ে যান তবে ট্রাকটি জব্দ করা হয়। আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর