তজুমদ্দিনে ট্রলারডুবি
ভোলার তজুমদ্দিনে ঢাকাগামী এমবি ফারহান লঞ্চের তীব্র ঢেউয়ের ফলে মনপুরাগামী একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটে। মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার চৌমুহনী ঘাটে এই ঘটনা ঘটেছে।
ট্রলারে থাকা স্কুল ফিডিংয়ের ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য সামগ্রী, ১১০ বস্তা চাউল ও ভোজ্যতেলসহ বিভিন্ন মালামাল নদীতে তুলিয়ে যায়। এর ফলে কমপক্ষে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় স্থানীয়রা।
ট্রলারচালক হিরণ মিয়া জানিয়েছেন, স্কুল ফিডিংয়ের কিছু পরিমাণ খাবার সুরক্ষিত থাকলেও বাকি মালামালগুলো সঙ্গে সঙ্গে নদীতে তলিয়ে গেছে। কিন্তু এই ঘটনাতে কোনো রকম হতাহতের ঘটনা ঘটেনি।
তজুমদ্দিন থানার ওসির নিকট জানতে চাইলে তিনি কিছুই জানেন না বলে জানিয়েছেন। কিন্তু এ বিষয়টি তিনি খোঁজ নিবেন বলেও জানান।
স্বাধীনতার বার্তা / মেবি
