সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে রোহিঙ্গা ডাকাতের গুলিতে সুমাইয়া আকতার (১৮) নামের একজন নিহত হয়। গতকাল (১৬ জানুয়ারি) মাগরিবের নামাজের পরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী পাড়া ৯ নম্বর ওয়ার্ড এলাকাতে এই ঘটনা ঘটেছে।

নিহত সুমাইয়া টেকনাফের নোয়াখালী পাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকের মেয়ে বলে পরিচয় জানা যায়। এই তথ্যটি নিশ্চিত করেন বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইলিয়াস।

সুমাইয়ার পিতা আবু বকর জানিয়েছেন, শুক্রবার মাগরিবের পূর্বে বাড়ির আঙ্গিনাতে সবাই একত্রে বসেছিলাম। এই সময় পাহাড়ের দিক হতে রোহিঙ্গা ডাকাতদের দুই পক্ষের সংঘর্ষে ছোড়া গুলিতে আমার মেয়ে সুমাইয়া আকতারের বুকে এসে একটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থাতে তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।

এই প্রসঙ্গে টেকনাফ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বলেছেন, নোয়াখালী পাড়া এলাকাতে ডাকাতদের সংঘর্ষে এক তরুণী গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। ডাকাতদের বিরুদ্ধে অভিযান চলমান আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর