টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষ
ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে করে দুইজন নিহত হন। এই ঘটনাতে আরো দুইজন আহত হয়।
সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টায় মহাসড়কের রাবনা বাইপাস এলাকাতে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে হতাহতদের কোনো পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরিফ বলেছেন, যমুনা সেতু গামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের উপরে অন্য একটি পিকআপ ভ্যান অতিক্রমের সময় এই সংঘর্ষ হয়েছে। এতে করে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে ও আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ হলে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
স্বাধীনতার বার্তা / মেবি
