স্বাভাবিক হলো উত্তরাঞ্চলে ট্রেন চলাচল
বগুড়ার সান্তহারে নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুত বগি উদ্ধার করার পর নতুন লাইন দিয়ে ট্রেন চলাচল ফের শুরু হয়েছে।
আজ (১৯ মার্চ) বেলা ১১টা ২০ মিনিটে চিলাহাটি হতে ছেড়ে আসা খুলনাগামী যাত্রীবাহী সীমান্ত এক্সপ্রেস ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম জানিয়েছেন, দুর্ঘটনা হওয়ার পর হতে রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। সন্ধ্যার দিকে ঈশ্বরদী হতে একটি রিলিফ ট্রেন ও পার্বতীপুর হতে আরেকটি রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু করে। রাতভর উদ্ধার অভিযান চালানোর পর বগিগুলোকে লাইন হতে অপসারণ করা হয়।
নীলসাগর এক্সপ্রেসের লাইনচ্যুতের ঘটনাতে ইতোমধ্যে সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা যায়।
স্বাধীনতার বার্তা / মেবি
