সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলাতে স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার ছাদ হতে নিচে পড়ে সাজাদ মিয়া নামে একজন চিকিৎসাধীন রোগীর মর্মান্তিক মৃত্যু হয়।

গতকাল (৫ মার্চ) ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে। নিহত সাজাদ মিয়া জগন্নাথপুর পৌর শহরের ইকড়ছই গ্রামের মৃত আছলম উল্লার ছেলে বলে পরিচয় জানা যায়।

হাসপাতাল সূত্রে জানা যায় যে, গত ২ মার্চ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে সাজাদ মিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসে। ওই সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালের তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি করে নেন।

গতকাল ভোররাত ৪টার দিকে তিনি হাসপাতালের তৃতীয় তলার ছাদ হতে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার ফলে তাকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সেখানে পৌঁছানোর পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেছেন।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক ডা. তানজিম হোসেন।

তিনি জানিয়েছেন, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। ভোররাতে ছাদ হতে পড়ে যাওয়ার পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়ে যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর