সরকারের নিকট পর্যাপ্ত হামের টিকা আছে
বর্তমান সরকারের নিকট পর্যাপ্ত পরিমাণে হামের টিকা আছে বলে জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, দেশব্যাপী টিকা প্রদান কার্যক্রম ইতোমধ্যেই শুরু করা হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল বেলা মুন্সীগঞ্জে ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল পরিদর্শনকালে তিনি এইকথা বলেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, পূর্বের দুই সরকার নিয়মিত হামের টিকা দান করার ক্যাম্পেইন কার্যক্রম করেনি। প্রতি ৪ বছর পরপর সেটা করার কথা থাকা সত্ত্বেও সেটা করেনি। নিয়মিত টিকা কার্যক্রম পরিচালনা না করার ফলে শিশুদের বড় একটি অংশ বর্তমানে হামে আক্রান্ত হয়েছে। তাদের ব্যর্থতার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তিনি আরো বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশব্যাপী ১৮টি জেলার ৩০টি উপজেলাতে হামের টিকা কার্যক্রম শুরু করে। এই একই সময় জলাতঙ্ক টিকা নেই বলেও দায়িত্বহীন বক্তব্য দেবার জন্য জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আহাম্মদ কবীরকে সাময়িক প্রত্যাহার করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
