সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সোনারগাঁয়ে গতকাল মঙ্গলবার মধ্যরাতে নোয়াগাঁও বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছে এলাকাবাসী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলা দোকান মালিকরা বেচাকেনা শেষ করে দোকান বন্ধ করে যাওয়ার পর রাত প্রায় ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট হতে এই আগুনের সূত্রপাত হয়েছে। অনেকের ধারণা হচ্ছে, দোকানগুলোতে বহু গ্যাস সিলিন্ডার মজুত থাকার কারণে সিলিন্ডারের বিস্ফোরণে আগুন দ্রুত পার্শবর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে যাতে করে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়রা প্রায় এক ঘণ্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনে। এইসময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচজন উদ্ধারকারী আহত হন। আগুনে ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা জানিয়েছেন, রাত ১০টার দিকে তারা দোকান বন্ধ করে বাড়ি চলে গেছে। এরপর আগুনের খবর পাওয়ার পর ফিরে এসে দেখেন দোকানগুলো সম্পূর্ণ পুড়ে যায়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ আগুন লাগার এই বিষয়টি নিশ্চিত করেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর