সোনারগাঁয়ে পানিতে ডুবে নিহত ২
সোনারগাঁয়ে পুকুর হতে ফুটবল তুলতে গিয়ে শুক্রবার (১০ এপ্রিল) দুপুর বেলা পানিতে ডুবে আদনান ও আব্রাহাম নামের দুই ভাইয়ের মৃত্যু হয়। এই ঘটনাটি ঘটেছে উপজেলা কাচঁপুর ইউনিয়নের রায়েরটেক এলাকাতে। এই ঘটনাতে ওই এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী জানিয়েছে, আদনান (১০) ও আব্রাহাম (৭) দুই ভাই সকাল ১২টায় বাড়ির পাশে পুকুর পাড়ে বল নিয়ে খেলছিল। এরপরে তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করা শুরু করে তাদের পরিবারের লোকজন। খোঁজাখুজির একপর্যায়ে পুকুর হতে একে একে তাদের দুই ভাইয়ের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
তাদেরকে হাসপাতালে নিলে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। স্থানীয়দের ধারণা হচ্ছে, খেলা করতে গিয়ে পুকুর হতে বল তুলতে গিয়েই দুই ভাইয়ের মৃত্যু হয়। তারা কুষ্টিয়া জেলার পিরোজপুর গ্রামে জিয়াউর রহমানের ছেলে বলে পরিচয় জানা যায়। আদনান ও আব্রাহাম কাঁচপুর পুরান বাজার এলাকাতে আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যুর খবর শুনেন।
স্বাধীনতার বার্তা / মেবি
