সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি— এ তিন মাসে দেশের ওপর দিয়ে আটটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার (১ ডিসেম্বর) আগামী তিন মাসের জন্য দেওয়া জলবায়ুর পূর্বাভাসে এমন তথ্য জানায় সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের উপপরিচালক আবহাওয়াবিদ মো. নূরুল করিম জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা বেশি থাকতে পারে। এ সময় তিন থেকে আটটি মৃদু (৮-১ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে এর মধ্যে দুই-তিনটি তীব্র শৈত্যপ্রবাহে (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) রূপ নিতে পারে।

এই আবহাওয়াবিদ জানান, এ সময়ের মধ্যে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদ-নদী অববাহিকাসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। তবে কখনও কখনও কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। ঘন কুয়াশার কারণে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বৃদ্ধি পেতে পারে।

ফেব্রুয়ারি মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক-দুদিন শিলাবৃষ্টিসহ বজ্রঝড় হতে পারে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর