সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ডাকটিকিট উন্মোচন করেছেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী সকাল ৯টার দিকে সচিবালয়ে আসেন ও তার কিছু দাপ্তরিক কাজ শেষ করেন। এরপরই ডাকটিকিট উন্মোচন করেন তিনি।

ডাকটিকিট উন্মোচন করার সময়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীফকির মাহবুব আনাম, ডাক সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর