সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সিলেটের দক্ষিণ সুরমার ট্রাকের সাথে পিকআপের সংঘর্ষ হয়েছে। এতে করে ৮ জন নিহত হন। এই ঘটনাতে আহত হন আরও একজন। রবিবার (৩ মে) সকাল বেলা এই দুর্ঘটনা ঘটেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল এই তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের জন্য সুনামগঞ্জ যাচ্ছিলেন। যাওয়ার পথে বিপরীত দিক হতে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় যার ফলে ঘটনাস্থলেই তারা নিহত হয়েছেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর