সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সিলেটে তিন বাসের সংঘর্ষের ঘটনায় ২ জন নিহত হন। এই ঘটনাতে আহত হন কমপক্ষে আরো ১০ জন।

আজ (১৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর এলাকাতে এই দুর্ঘটনা ঘটেছে।

এইদিন, সিলেট শহর হতে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সাথে গাইবান্ধা হতে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে করে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো কমপক্ষে ১০ জন। 

খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। কিন্তু নিহতদের পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।  

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনায়েম মিয়া গণমাধ্যমকে জানিয়েছেন, ঢাকা-সিলেট মহাসড়কে যান বর্তমানে চলাচল স্বাভাবিক আছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর