সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে উদ্বোধন করা হয়েছে ১১ দিনব্যাপী “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”। গতকাল (৫ এপ্রিল) বিকেল বেলা কমল সাহিত্য পরিষদ সিলেটের আয়োজনে এই গ্রন্থমেলার উদ্বোধন করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেছেন, জিয়াউর রহমান-এর বর্ণাঢ্য জীবন, রাষ্ট্রনায়কত্ব ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের নিকট যথাযথভাবে তুলে ধরা হচ্ছে সময়ের দাবি।

তিনি আরো বলেছেন, বইমেলার মতো সাংস্কৃতিক আয়োজন তরুণদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি দেশপ্রেম ও জাতীয়তাবোধ জাগ্রত করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংগঠনের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মেননের পরিচালনাতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী ও সিলেট জেলা জাসাসের সদস্য সচিব রায়হান হোসেন খান।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর