সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলাতে সেপটিক ট্যাংকে মুনতাহা তসলিমা (৮) নামে এক নিখোঁজ শিশুর লাশ পাওয়া যায়।

গতকাল (১১ মে) দুপুর বেলা উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব নাইক্ষংদিয়া গ্রামে এই লাশের সন্ধান পাওয়া যায়।

নিহত মুনতাহা ওই এলাকার সিরাজুল ইসলাম ও মোস্তফা খাতুন দম্পতির কন্যা বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (১১ মে) বেলা ১২টার পরে হতে শিশু কন্যা মুনতাহার সন্ধান পাচ্ছিল না তার পরিবারের সদস্যরা। বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী এলাকার মৃত অছিয়র রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের নির্মাণাধীন বসতঘরের অরক্ষিত সেপটিক ট্যাংকের ভিতর নিখোঁজ ওই কন্যা শিশুর নিথর দেহের সন্ধান পাওয়া যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

স্থানীয়দের ধারণা হচ্ছে নিহত শিশু কন্যা খেলারছলে ঢাকনা-বিহীন অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে যায় যার ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

এরপর সংবাদ পাওয়ার পর রাতে ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং লাশের সুরতহাল তৈরি পূর্বক নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে ওই একই দিন দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছে ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর