সাভারের পরিত্যক্ত কমিউনিটি সেন্টার হতে ২টি পোড়া মরদেহ উদ্ধার
সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার হতে দু'টি পোড়া মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (১৮ জানুয়ারি) তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কিন্তু নিহতের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি।
জানা যায়, গতকাল সাভার পৌর এলাকাতে থানা রোড মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভিতরে মরদেহ দু"টির সন্ধান পেয়েছে পুলিশ। পুলিশের ধারণা হচ্ছে, মরদেহ দুইটি নারী ও শিশুর হতে পারে।
এর পূর্বে, গত বছরের ২৯ আগস্ট একই স্থান হতে হাত-পা বাঁধা অজ্ঞাত এক জন যুবকের মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু, তার পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত করা যায়নি। এরপরে ১১ অক্টোবর ফের ওই একই স্থান হতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
