সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নে নির্মাণাধীন সেপটিক ট্যাংকে নেমে ২ জনের মৃত্যু হয়। গতকাল (২৪ নভেম্বর) দুপুর বেলা ইউনিয়নের বরেয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। এই ঘটনাতে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো ২ জনকে। এই ঘটনায় মৃতরা হলেন, রাজমিস্ত্রী মহানন্দ সরকার। তিনি বরেয়া গ্রামের সোনা সরকারের ছেলে। অপরজন আরাফাত সরদার একই গ্রামের মনি সরদারের ছেলে। সে একজন স্কুলছাত্র। স্থানীয়রা জানিয়েছেন, বরেয়া গ্রামের আরিফুল ইসলামের নির্মাণাধীন সেফটি ট্যাংকের ঢালাইয়ের সেন্টারিং খোলার জন্য ভিতরে প্রবেশ করেছেন রাজমিস্ত্রী মহানন্দ সরকার। সেখানে গিয়ে অক্সিজেন সংকটে তার মৃত্যু ঘটে বলে ধারণা করা যায়। তাকে পড়ে থাকতে দেখে উঠানোর জন্য ভিতরে যায় স্কুলছাত্র আরাফাত সরদার। একইভাবে আরাফাতেরও মৃত্যু হয়। এরপর তাদের দুজনকে পড়ে থাকতে দেখে গোলাম হোসেন ও জামালউদ্দীন উদ্ধার করতে গেলে অক্সিজেন সংকটে তারাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রাহমান বলেছেন, সেফটি ট্যাংকে নেমে দুইজনের মৃত্যুর ঘটনাটি শুনেছি তবে বিস্তারিত খবর নেয়া হচ্ছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর