সাতক্ষীরাতে ছুরিকাঘাতে একজন নিহত
সাতক্ষীরার কলারোয়া উপজেলাতে খামারের দুর্গন্ধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ইব্রাহিম হোসেন নামের একজন ভ্যানচালক নিহত হন। এই সময় গুরুতর আহত হন নিহত ইব্রাহিম হোসেনের বড় ভাই রুহুল আমিন। বর্তমানে তার অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানা যায়।
উপজেলার কেরালকাতা ইউনিয়নের সাতপোতা বেড়বাড়ি গ্রামে এই ঘটনা ঘটেছে। নিহত ও আহত দুই ভাই বেড়বাড়ি গ্রামের ছলেমান শেখের ছেলে বলে পরিচয় জানা যায়। নিহতের স্ত্রী মেঘলা খাতুন জানিয়েছেন, বাড়ির পাশে থাকা একটি মুরগির খামারের দুর্গন্ধ নিয়ে প্রতিবেশীদের সাথে কথা কাটাকাটি হয়েছে। যেটির একপর্যায়ে প্রতিবেশী জামাল উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম রেগে গিয়ে তার স্বামী ইব্রাহিম ও ভাসুর রুহুল আমিনকে ছুরিকাঘাত করে। এরপর গুরুতর আহত অবস্থাতে স্বামীকে কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ও ভাসুরকে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গিয়েছেন। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কলারোয়া থানার কর্মকর্তা (ওসি) এইচএম শাহিন।
স্বাধীনতার বার্তা / মেবি
