সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

সাতক্ষীরা শহরের হোটেল প্যারাডাইস হতে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এই মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত সুমন কুমার (৪৮) ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার পরিমল দাসের ছেলে বলে জানা যায়। 

হোটেল মালিক আবু বক্কর সিদ্দিকী বলেন, শুক্রবার রাত ১২টার পরে এই হোটেল কক্ষ ভাড়া নিয়েছেন তিনি। শনিবার রাত ৮টার দিকে ভাড়া তোলার উদ্দেশ্যে ডাকাডাকি করতে গেলে তাকে মৃত অবস্থাতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

সাতক্ষীরা সদর থানার এসআই ফারুক আলী বলেছেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে কিন্তু শরীরে আঘাতের কোনো রকম চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য জানা যাবে বলে আশা করছি।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর