সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার–সেন্টমার্টিন রুটে বন্ধ জাহাজ চলাচল। এতে করে প্রবালদ্বীপটিতে আটকা পড়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। নির্ধারিত সময়ে ফিরতে না পারার জন্য বাড়তি থাকা-খাওয়ার খরচের পাশাপাশি পরিবহন বুকিংয়ের আর্থিক ক্ষতিতেও পড়েছেন অনেক মানুষ।

ঢাকার বনশ্রী হতে ১২ বন্ধু মিলে দুইদিনের জন্য সেন্টমার্টিন বেড়াতে আসেন শরিফুল হোসাইন। বুধবার ও বৃহস্পতিবার ভ্রমণ শেষ করে শুক্রবার ফেরার কথা থাকলেও জাহাজ চলাচল বন্ধ থাকার কারণে আটকে পড়েছেন দ্বীপে।

জাহাজ মালিক সমিতির তথ্য মতে, সর্বশেষ বুধবার চারটি জাহাজে ১,২০০ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যান। পূর্বে থেকেই দ্বীপে ছিলেন আরো তিন শতাধিক। পর্যটকদের ভোগান্তি কমানোর জন্য এগিয়ে এসেছেন স্থানীয় হোটেল ও ব্যবসায়ীরা। আবাসন ভাড়ায় ছাড়ের পাশাপাশি খাবারেও দেয়া হচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।

স্থানীয় এক হোটেল ব্যবসায়ী জানিয়েছেন, দ্বীপের নানা হোটেল ও কটেজে এক হাজার হতে দেড় হাজার পর্যটক অবস্থান করছেন। তার ধারণা মতে, সেখানে থাকতে পর্যটকদের কোনো রকম অসুবিধা হচ্ছে না।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর