সাবেক এমপি মোসলেম উদ্দিন ইন্তেকাল করেছেন
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নিষিদ্ধ আওয়ামী লীগের মোট ছয়বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক গণপরিষদ সদস্য, ময়মনসিংহ জেলা বারের সাবেক সভাপতি আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন (৮৮) ইন্তেকাল করেছেন। গতকাল (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা গিয়েছেন।
ওই একই দিন বাদ যোহর ঢাকাতে ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। আজ (৩ মে) ১০টার দিকে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, দুপুর ৩টার দিকে ফুলবাড়ীয়া সরকারী হাই স্কুল মাঠ ও বিকেল ৫টার দিকে আলহাজ্ব মো. মোসলেম উদ্দিন এতিমখানা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে নিউগী কুশমাইল নিজ বাড়িতে তাকে দাফন করা হবে বলে জানানো হয়।
স্বাধীনতার বার্তা / মেবি
