সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র‍্যাবের অভিযানে সন্ত্রাসীদের হামলাতে নিহত হন উপ-পরিচালক মোতালেব। এছাড়া গুরুতর আহত ৩ জনকে নেয়া হয় সিএমএইচে।

নিহত র‍্যাব সদস্য র‍্যাব-৭ এ কর্মরত ছিলেন বলে জানা যায়।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকাতে অভিযানের সময় এই ঘটনা ঘটেছে।

র‍্যাব জানিয়েছে, একটি আভিযানিক দল জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে গেছে। এইসময় তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে করে গুরুতর আহত হয়েছেন চারজন র‍্যাব সদস্য। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেয়া হলে মোতালেবকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসক। এ ঘটনার পর হতেই জঙ্গল সলিমপুরে সম্পূর্ণ থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র‍্যাব সদস্য মোতায়েন করা হয় বলে জানা যায়।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর