সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাশিয়াতে ৩৫ জন বাংলাদেশি কর্মীকে চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানো হয়।

রবিবার (১৮ জানুয়ারি) বিকেল ৫টা ৪৫ মিনিটে কাতার এয়ারওয়েজের কিউআর-৬৩৮ নম্বর ফ্লাইটে করে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তারা।

ফেরত আসা কর্মীদের অভিযোগ হচ্ছে, কোনো রকম সুস্পষ্ট কারণ ব্যতীত সংশ্লিষ্ট নিয়োগকারী প্রতিষ্ঠান তাদের চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

এরই মাঝে মোট ১২০ জন বাংলাদেশি শ্রমিককে পর্যায়ক্রমে চাকরিচ্যুত করে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়। তারই অংশ হিসেবে প্রথম দফাতে ৩৫ জন কর্মী দেশে ফেরত আসেন।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর