রাষ্ট্রপতির সাথে প্রধান বিচারপতির সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। গতকাল (১৪ জানুয়ারি) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এই তথ্য জানা যায়।
সাক্ষাৎকালে প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগের সার্বিক কার্যক্রম ও বিচারিক প্রক্রিয়ার বর্তমান অবস্থা বিষয়ে রাষ্ট্রপতিকে বিস্তারিত অবহিত করেছেন।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের বিচারব্যবস্থার স্বাধীনতা, নিরপেক্ষতা ও দক্ষতা আরো সুদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেছেন। তিনি ন্যায়বিচার নিশ্চিতকরণে প্রধান বিচারপতির উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন ও বিচার বিভাগের উন্নয়নে রাষ্ট্রপতির কার্যালয়ের পক্ষ হতে সম্ভাব্য সহযোগিতার আশ্বাস দেন।
এই সময় রাষ্ট্রপতির কার্যালয়ের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার বার্তা / মেবি
