সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নিকট পরিচয়পত্র পেশ করেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

আজ (১৫ জানুয়ারি) তিনি বঙ্গভবনে গিয়ে পরিচয়পত্র পেশ করেছেন।

এর দ্বারা তিনি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রধান কূটনীতিক হিসেবে তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পথে আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন।

এই সময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতে উভয় দেশের মাঝে ব্যবসা, বিনিয়োগ, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে দু'দেশের সম্পর্ক আরো বেশি জোরদার হবে।

প্রত্যুত্তরে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন দু'দেশের সম্পর্ককে নতুন উচ্চতাতে নিয়ে যাওয়ার বিষয়ে তার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান সম্পর্ককে আরো গভীর, বহুমাত্রিক ও ফলপ্রসূ করার জন্য তিনি সর্বাত্মক প্রয়াস চালাবেন

পাশাপাশি রাষ্ট্রদূত তার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেছেন। রাষ্ট্রপতি তাকে বাংলাদেশে দায়িত্ব পালনকালে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেছেন।

পরিচয়পত্র পেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর