রাজশাহীতে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু। এই নিয়ে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে ২৪ ঘণ্টাতে এই উপসর্গ নিয়ে আরও ৮ জন শিশু ভর্তি হয়েছে। আজ (৫ মে) রামেক হাসপাতালের মুখপাত্র ও জরুরি বিভাগের ইনচার্জ ডা. শঙ্কর কে. বিশ্বাস এইসব তথ্য নিশ্চিত করেন।
ডা. শঙ্কর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে ভর্তি হতে ১৮ জনকে ডিসচার্জ করা হয়। এখন অবধি মোট ভর্তি হন ৯২৬ জন রোগী। চিকিৎসাধীন অবস্থাতে মোট ৫৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
