রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় নিহত ২
রাজবাড়ীর পাংশাতে ট্রাকের ধাক্কাতে সজিব প্রামাণিক (১৭) ও মিরাজ শেখ (১৬) নামের মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।
গতকাল (১৪ জানুয়ারি) রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের আজিজ সরদার বাসস্ট্যান্ড সংলগ্ন বিশ্বাসপাড়া এলাকাতে এই ঘটনা ঘটেছে।
নিহত সজিব পাংশা কুড়াপাড়ার সাইদুলের ছেলে ও মিরাজ একই এলাকার ইব্রাহিমের ছেলে বলে পরিচয় জানা যায়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান মুরাদ এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, নিহত দুই মোটরসাইকেল আরোহী বিশ্বাসপাড়া এলাকার শাখা সড়কের এক পাশ হতে অপর পাশে যাচ্ছিলেন। এই সময় একটি দ্রুতগামী ট্রাক তাদের চাপা দিয়ে চলে গেছে। এতে করে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।
স্বাধীনতার বার্তা / মেবি
