পুকুরে ডুবে খালা-ভাগ্নের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাতে পুকুরে ডুবে খালা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু হয়। গতকাল (২৪ এপ্রিল) বিকেল বেলা উপজেলার কুমিরা ইউনিয়নের রাজাপুর এলাকাতে বড় কুমিরা মাজার গেট-সংলগ্ন একটি পুকুরে এই দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিহতরা হলেন সীমা আক্তার (৯) ও আব্দুল্লাহ (৫)। তারা সম্পর্কে খালা-ভাগ্নে হয় বলে জানা যায়। সীমা সন্দ্বীপ উপজেলার বাসিন্দা আব্দুল মালেকের মেয়ে ও আব্দুল্লাহ ময়মনসিংহ জেলার বাসিন্দা মাসুদের ছেলে বলে তাদের পরিচয় চিহ্নিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল বেলা খেলাধুলার একপর্যায়ে ছোট শিশু আব্দুল্লাহ অসাবধানতাবশত পুকুরে পড়ে গেছে তখন তাকে উদ্ধার করার জন্য সীমা আক্তারও পানিতে নেমে পড়ে ও একপর্যায়ে দুজনই ডুবে গেছে। দীর্ঘ সময় তাদের কোনো প্রকার খোঁজ না পাওয়া গেলে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে দেন। এরপর পুকুর হতে তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন।
স্বাধীনতার বার্তা / মেবি
