সর্বশেষ আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি দেশ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, জুন মাসে ভারত কিংবা চীন সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা যায়।

আজ (৫ মে) দুপুর বেলা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এইসব কথা বলেছেন।

ভারত হতে বাংলাদেশে পুশইন বিষয়ে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে যদি পুশইনের কোনো প্রকার ঘটনা ঘটে তাহলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেছেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী আমাকে চীন সফরের আমন্ত্রণ জানান। এই সফরে আমরা দুই দেশের সম্পর্কোন্নয়নে আলোচনা করব। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করা বেশ ভালো দিক। শুধু আমরা না, অন্য দেশও এরূপ চুক্তি করছে। আমরা অন্যান্য দেশের চেয়ে কিছুটা এগিয়ে আছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, চীন ও ভারতের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলোর প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ প্রতিশ্রুতি আছে। বর্তমানে দু'দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও শিডিউলের সমন্বয় করে এ সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলমান রয়েছে।

স্বাধীনতার বার্তা / মেবি

আরও পড়ুন...

জনপ্রিয়

সর্বশেষ খবর